শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

লিবিয়ায় বন্যা-ঝড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
লিবিয়ায় বন্যা-ঝড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর দেরনায় আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

তাদের মধ্য থেকে চারজনের প্রাথমিক পরিচয় জানা যায়। তারা হলেন, রাজবাড়ি জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব। তবে দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত বাকি দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

বিবৃতিতে লিবিয়ার বাংলাদেশ দুতাবাস জানিয়েছে, লিবিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকগণসহ সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে লিবিয়ার পূর্বাঞ্চল বিশেষত দারনা, সাহাত, আল-বাইদা, আল-মার্জ শহর ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টির কারণে দারনা বাঁধের ভয়াবহ ধসে সৃষ্ট বন্যায় কয়েক হাজার মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বর্তমানে আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

এমতাবস্থায় দারনা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বশেষ অবস্থা জানার জন্য দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ উদ্ধার কার্যক্রমে নিয়োজিত স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে লিবিয়ার বিভিন্ন শহরে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তথ্য জানতে এবং ঘূর্ণিঝড়ে নিখোঁজ প্রবাসীদের তথ্য জানানোর জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জনাব মো. রাসেল মিয়া (মোবাইল নম্বর. +২১৮৯১৮৫৮০৯৮৯) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

এদিকে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার এক ভিডিও বার্তায় জানান, আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারের বিষয়ে স্থানীয় প্রশাসন, আইসিআরসি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এছাড়া অজ্ঞাত দুই জনের নাম ও ঠিকানা জানার জন্যও দূতাবাস চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও জানান, দুর্যোগ কবলিত লিবিয়ার জন্য বাংরঅদেশ জরুরি ত্রাণ সামগ্রী ও ওষুধ পাঠাবে। তা দেশটির কর্তৃপক্ষকে হস্তানতর করা হবে বলে জানান তিনি।

শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত লিবিয়ায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত মারা গেছে অন্তত ৬ হাজার মানুষ। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ১০ হাজার। উপকূলীয় শহর দারনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com