বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

সৌদিতে ২ সামরিক কর্মকর্তার ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
সৌদিতে ২ সামরিক কর্মকর্তার ফাঁসি

রাষ্ট্রদ্রোহের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর দেশটির দুই সামরিক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব সরকার। বৃহস্পতিবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আল আরাবিয়া।

দোষী সাব্যস্ত ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট কর্নেল পাইলট মাজিদ বিন মুসা আওয়াদ আল-বালাভি এবং চিফ সার্জেন্ট ইউসুফ বিন রেদা হাসান আল-আজউনি।

তারা দুইজন অসংখ্য সামরিক অপরাধ জড়িত ছিলো বলে জানা গেছে প্রতিবেদনে। ২০১৭ সালের সেপ্টেম্বরে তাদের গ্রেপ্তার করা হয়। অপরাধের তদন্তের পর মাজিদকে সামরিক রাষ্ট্রদ্রোহ এবং জাতির স্বার্থ ও তার সামরিক পরিষেবার সম্মান রক্ষা না করার জন্য দোষী সাব্যস্ত করা হয়।

অন্যদিকে ইউসুফকে জাতির স্বার্থ ও তার সামরিক পরিষেবার সম্মান রক্ষা না করার জন্য অভিযুক্ত করা ছাড়াও তিন রূপে রাষ্ট্রদ্রোহ করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল—উচ্চ, জাতীয় ও সামরিক।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে সমস্ত বিচারিক অধিকার দেয়া হয়েছিল। তদন্তের পর তারা তাদের বিরুদ্ধে আরোপিত অভিযোগ স্বীকার করেছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত, পর্যালোচনা ও অনুমোদিত হওয়ার পর একটি রাজকীয় আদেশ জারি করা হয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com