শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

বিবাহবিচ্ছেদ নিয়ে ঝগড়া, বিছানাতেই স্বামীকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে
বিবাহবিচ্ছেদ নিয়ে ঝগড়া, বিছানাতেই স্বামীকে গুলি

বিবাহবিচ্ছেদ নিয়ে ঝগড়ার জেরে বিছানাতেই স্বামীকে গুলি করেছেন ক্রিস্টিনা পাসকুয়ালেটো নামে এক নারী। তাকে আটক করেছে পুলিশ। ক্রিস্টিনার বয়স ৬২ বছর। তার বিরুদ্ধে উত্তেজিত হয়ে হামলা, চুরি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরেই আলাদা থাকেন ক্রিস্টিনা পাসকুয়ালেটো। এমন সম্পর্কের মধ্যে একদিন রাতে স্বামীর বাসায় যান তিনি। আলাপ করেন বিবাহবিচ্ছেদ নিয়ে। এ নিয়ে মতবিরোধ থাকায় বাগবিতণ্ডায় জড়ান তারা। একপর্যায়ে বিছানায় স্বামীকে গুলি করেন তিনি। গত ২০ সেপ্টেম্বর মধ্যরাতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রেসকট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রেসকট পুলিশ বিভাগ জানিয়েছে, গত ২০ সেপ্টেম্বর মধ্যরাতে প্রেসকটের পুরোনো বাড়িতে যান ক্রিস্টিনা। সেখানে তার স্বামী জন পাসকুয়ালেটো একাই থাকেন। বাড়িতে গিয়ে বিচ্ছেদ নিয়ে ৮০ বছর বয়সী জনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি। গুলিবিদ্ধ হওয়ার পর ক্রিস্টিনার সঙ্গে ধস্তাধস্তি করে বাড়ি থেকে পালিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেন জন। সেখান থেকেই পুলিশের কাছে ফোন করেন তিনি।

পুলিশ বলছে, জনের বুকে গুলি লেগেছে। প্রথমে তাকে পাশের একটি হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে ফিনিক্স এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশকে ক্রিস্টিনা জানান, জন চাইলেও তিনি বিবাহবিচ্ছেদ চাননি। এ নিয়ে কথাবার্তার একপর্যায়ে তিনি জনকে গুলি করেন। ওই সময় জন বিছানায় ছিলেন।

পুলিশ আরও জানায়, জন তাদের জানিয়েছেন তার স্ত্রী তার বেশ কয়েকটি চেক চুরি করে নিয়ে গেছে। এরপর তার স্বাক্ষর জাল করে ১০ হাজার মার্কিন ডলার উত্তোলন করেছে। জনের এমন অভিযোগের পর ক্রিস্টিনার ব্যাগ থেকে একটি ডিপোজিট স্লিপ উদ্ধার করে পুলিশ। তবে নিজেও পুলিশের কাছে চুরি ও চেক জালিয়াতির কথা স্বীকার করেছেন ক্রিস্টিনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com