বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

সহিংস দেশের তালিকায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে
সহিংস দেশের তালিকায় যুক্তরাষ্ট্র

রাজনৈতিক সহিংসতা পরিমাপকারী মার্কিন সংস্থা ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি)’র সম্প্রতি এক নতুন গবেষণা অনুসারে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংঘাতপূর্ণ ৫০টি দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের নাম উঠে এসেছে। সাম্প্রতিক বছরগুলিতে দেশটিতে ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা এবং অতি-ডানপন্থী গোষ্ঠীর তৎপরতার কারণে এই তালিকায় স্থান পেয়েছে তারা। আর এই তালিকায় যুক্তরাষ্ট্রই একমাত্র পশ্চিমা দেশ।

গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের ২৪০টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি। এ সময়ের মধ্যে তারা বিশ্বব্যাপী রাজনৈতিক সহিংসতার ১ লাখ ৩৯ হাজারের বেশি ঘটনা নথিভুক্ত করেছে।

চারটি মানদণ্ডের ওপর ভিত্তি করে প্রতিবছর এই তালিকা প্রকাশ করে এসিএলইডি। এই চারটি মানদণ্ড হলো: সহিংসতায় নিহতের ঘটনা; জনসাধারণের জন্য ঝুঁকি; সহিংসতাপ্রবণ এলাকার আয়তন; এবং সশস্ত্র গোষ্ঠীর সংখ্যা। এবারের গবেষণা বলছে গতবছর মোটামুটি সব দেশেই কমপক্ষে একটি হলেও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী বছরের তুলনায় এ বছর যুক্তরাষ্ট্রে সহিসংতা ২৭ শতাংশ বেড়েছে। রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে ১ লাখ ৩৯ হাজার। সংগৃহীত তথ্য বিশ্লেষণে দেখা যায় দেশগুলোতে রাজনৈতিক কারণে সহিংসতা আগের তুলনায় বেড়েছে।

এ প্রসঙ্গে এসিএলইডির জনসংযোগ বিভাগের প্রধান স্যাম জোনস বলেন, এই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান প্রমাণ করে, রাজনৈতিক সহিংসতা শুধু দরিদ্র বা অগণতান্ত্রিক দেশেগুলোতেই সীমাবদ্ধ নয়। এই তালিকায় সাধারণত সহিংসতাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এই ধাপে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের মতো দেশ রয়েছে।

মারাত্মক মহামারি, সামাজিক ন্যায়বিচারের জন্য প্রতিবাদ এবং একটি বিভক্ত রাষ্ট্রপতি নির্বাচন এই তিনে মিলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি নিখুঁত সংকটের বছর হিসেবে পরিচিত ২০২০ সাল থেকে এসিএলইডি মার্কিন রাজনৈতিক সহিংসতার ওপর নজর রাখছে। তবে কিছু মার্কিন বিশেষজ্ঞ এসিএলইডি’র তথ্য সংগ্রহ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

গবেষণা তালিকার ৫০টি সহিংসতাপ্রবণ দেশকে ‘এক্সট্রিম’ বা চরম, ‘হাই’ বা উচ্চ এবং ‘টার্বুলেন্ট ’ বা উত্তাল এই তিন ভাগে ভাগ করা হয়েছে। যে ৫০টি দেশ সহিংসতাপ্রবণ দেশের তালিকায় স্থান পেয়েছে তার মধ্যে তালিকার শীর্ষে রয়েছে মিয়ানমার। তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে সিরিয়া, মেক্সিকো, ইউক্রেন ও নাইজেরিয়া। উত্তাল সহিংস দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় রয়েছে লিবিয়া, ঘানা ও চাদ। আর বাকি দেশগুলোর অধিকাংশই আফ্রিকা ও এশিয়ার। তালিকায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল এবং শ্রীলংকার অবস্থান হাই বা উচ্চ ক্যাটাগরিতে।

৫০ দেশের তালিকায় ২২ নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আগে ২১ নম্বরে রয়েছে সোমালিয়া। আর পরে ২৩ নম্বরে রয়েছে কেনিয়া। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের নাম রয়েছে ১৬ নম্বরে এবং ১৯ নম্বরে পাকিস্তান।

সূত্র: আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি)

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com