বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

সময়ের আগেই ফাঁস হল রসায়নে নোবেল জয়ীদের নাম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে
সময়ের আগেই ফাঁস হল রসায়নে নোবেল জয়ীদের নাম

অসাবধানতাবশত নির্ধারিত সময়ের আগেই ২০২৩ সালে রসায়নে নোবেল বিজয়ী তিন বিজ্ঞানীর নাম প্রকাশিত হয়েছে। তবে তথ্য ফাঁসের বিষয়টি অস্বীকার করেছে সংস্থাটি। তাদের ভাষ্য, বিজয়ীদের নাম ঘোষণা করার নির্দিষ্ট সময়ের এখনো কয়েক ঘণ্টা বাকি আছে। বার্তা সংস্থা রয়টার্স সুইডেনের দুটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

সুইডিস সংবাদমাধ্যম দাগেনস নাইহেতার জানিয়েছে, ২০২৩ সালে কোয়ান্টাম ডট ও ন্যানোপার্টিকেলস আবিষ্কার ও অগ্রগতিতে অবদান রাখার জন্য রসায়নে নোবেল দেওয়া হয়েছে। নোবেল পুরস্কারের বিজ্ঞান বিষয়ক এই একাডেমির এক ইমেইলের মাধ্যমে বিজয়ীদের নাম ফাঁস হয়ে গেছে।

দেশটির অপর সংবাদমাধ্যম ডেইলি আফটোনব্লাডেট ওই একাডেমির ইমেইলের একটি কপিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, এবার রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, মুঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ। বাভেন্দি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক, ব্রুস একই দেশের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ান এবং আকিমভ ন্যানোক্রিস্টালস টেকনোলজি ইনকরপোরেশনের বিজ্ঞানী।

এ বিষয়ে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া কমিটির চেয়ারম্যান জোহান আকভিস্ট রয়টার্সকে বলেছেন, এটি রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের একটি ভুল। আমাদের বৈঠক শুরু হবে ৭টা ৩০ মিনিটে (গ্রিনিচ সময়)। যার অর্থ এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিজয়ী এখনো নির্বাচিত হয়নি।

গ্রিনিচ সময় ৯টা ৪৫ মিনিট ও বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

চলতি বছর ২ অক্টোবর থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে নোবেল বিজয়ীদের নাম। গত সোমবার (২ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে, গত মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থে, বুধবার (৪ অক্টোবর) রসায়নে, বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্যে এবং শুক্রবার (৬ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীর নাম জানা যাবে। দুদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

উল্লেখ্য, ডিনামাইট আবিষ্কারক সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রচলন করা হয়। প্রথম পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সালে। সেময় সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে সফল, অনন্যসাধারণ গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণমূলক কার্যক্রমের জন্য পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি। যদিও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com