বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে
জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে ইসরাইলের দিকে ব্যাপকহারে রকেট হামলা চালালে এর জবাবে পাল্টা বিমান হামলা চালায় ইসরাইলও। হামলা-পাল্টা হামলার পর দুদেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

রোববার (৮ অক্টোবর) এ বৈঠক ডাকার কথা এক বিবৃতিতে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, অব্যাহত পাল্টাপাল্টি হামলা ও আহত-নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিন্দা জানিয়েছেন। উত্তেজনা এড়াতে সব কূটনৈতিক প্রচেষ্টার আহ্বানও জানানো হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে ইসরাইলে একের পর এক রকেট হামলা এবং হামাস সদস্যরা ইসরাইলের ভেতর প্রবেশ করে বহুমুখী আক্রমণ শুরু করলে পাল্টা বিমান হামলা চালায় ইসরাইল। এর মধ্যেই ফিলিস্তিনের ওই টাওয়ারটি গুঁড়িয়ে দেয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

পাশের একটি ভবন থেকে লাইভ করার সময় সংবাদমাধ্যম আল-জাজিরার একজন সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে ভয়াবহ সেই হামলার ঘটনার ভিডিও।

তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ইসরাইলের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো গাজায় দুটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে। ওই ভবন দুটি হামাসের ‘সামরিক অবকাঠামো’ ছিল বলে দাবি করেছে ইসরাইল।

হামাসের হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২০০ ইসরাইলি এবং ইসরাইলের পাল্টা হামলায় গাজায় ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com