বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

হামাস ও রাশিয়া একই গোয়ালের গরু, বললেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে
হামাস ও রাশিয়া একই গোয়ালের গরু, বললেন জেলেনস্কি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, একই গোয়ালের গরু তারা, পার্থক্য হলো প্রথমটি একটি সন্ত্রাসী রাষ্ট্র (রাশিয়া) আর দ্বিতীয়টি একটি সন্ত্রাসী সংগঠন (হামাস)। খবর আলজাজিরা।

সোমবার কোপেনহেগেনে ন্যাটোর সংসদীয় সভায় তিনি এসব কথা বলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতেকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সঙ্গে তুলনা করেছেন এবং দুটি সংঘাতের জন্য ইরানকে দায়ী করেছেন।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার প্রশ্নাতীত। এই ‘সন্ত্রাসী হামলার’ আশপাশের সব বিবরণ অবশ্যই প্রকাশ করা উচিত যেন বিশ্ব জানে এবং যারা এ হামলা চালাতে সহায়তা করেছিল, তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, গত ছয় মাসে রাশিয়া প্রায় এক হাজার ইরানি ড্রোন ব্যবহার করেছে।

হামাসের হামলা শুরুর পরপরই ইসরাইলের পক্ষে বিবৃতি দেন ভলোদিমির জেলেনস্কি। এরপর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি ফোনে কথাও বলেন তিনি। এসময়ও ইসরাইলিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রসঙ্গত, ইসরাইল-ফিলিস্তিন সংঘাত তৃতীয় দিনে গড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩১০ জনের। এর মধ্যে ইসরাইলি ৮০০ জন এবং ফিলিস্তিনিদের সংখ্যা ৫১০ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com