বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার সিঙ্গাপুর সীমান্তের কাছে জহুরবারু প্রদেশের একটি পাম বাগানে অভিযান চালিয়ে ৫৫ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে অভিবাসন পুলিশ। এ সময় মিয়ানমারের ৬২, ভারতের ২৮, ইন্দোনেশিয়ার ৩১ (২৬ পুরুষ ও ৫ নারী), পাকিস্তানের ১৬, চীনের ২ এবং পূর্ব তিমুরের এক নাগরিকসহ মোট ১৯৫ জনকে আটক করেছে জহুর ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে জহরবারু ইমিগ্রেশম বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৩ অক্টোবর) জহুর বারু প্রদেশের গেলাং পাতাহের পাম বাগানের দু’টি পৃথক স্থানে দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই অভিযানে আটককৃতদের মধ্যে ৫৫ জন বাংলাদেশী, মিয়ানমারের ৬২ জন, ভারতীয় ২৮ জন, ইন্দোনেশীয় ২৬ জন পুরুষ ও পাঁচজন নারী, পাকিস্তানী ১৬ জন, চীনা দু’জন ও একজন তিমুর দেশের অভিবাসী নাগরিক রয়েছে।

জহরবারু অভিবাসন সূত্রে আরো জানা গেছে, এই অভিযানে ৬৪১ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ভিসা যাচাই-বাছাই করার জন্য আটক করা হয়। এদের মধ্যে ১৯৫ জনের কাছে দেশটিতে থাকা বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করা হয়েছে। আটকদের সবার বয়স ১৯ থেকে ৬৯ বছরের মধ্যে। এদের মধ্যে ইউএনসিএইচআর (রোহিঙ্গা) শরণার্থী কার্ডধারিও রয়েছে বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে জহুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, আটক অবৈধ অভিবাসীরা ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বাঁচতে গেলাং জহুর বারুর গেলাং পাতাহের মেইন রোড থেকে অনেক ভেতরে ১৫টি কন্টেইনারে বসতি করে সেখানে দীর্ঘ দিন ধরে বসবাস করছিলেন। গোপনে নজরদারির ভিত্তিতে এই সংবাদ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা আরো জানান, মালয়েশিয়ায় কাজের পারমিটের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হবে। তাদের প্রত্যেকের জন্য ১৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য জহুর বারুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

যারা অবৈধ অভিবাসীদের চাকরি অথবা নিয়োগ দেবে সেসব নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে যোগ্যতাসম্পন্ন অবৈধ অভিবাসীদের ডিসেম্বরের মধ্যে চলমান আরটিকে ২.০ প্রোগ্রামে দ্রুত রেজিস্ট্রেশন করে নিতে নিয়োগকর্তাদের আহ্বান জানান জহুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com