বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা

আহ্বানের সঙ্গে ইসরায়েলকে কড়া বার্তা দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
আহ্বানের সঙ্গে ইসরায়েলকে কড়া বার্তা দিল পাকিস্তান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছেন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার অবিলম্বে যুদ্ধবিরতি ও গাজার অবরুদ্ধতা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ইসরায়েলের হামলাকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাকার গাজায় চলমান যুদ্ধে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি গাজায় বেসামরিক লোকদের উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন।

এর আগে রোববার (১৫ অক্টোবর) পাকিস্তানের তত্ত্বাবধায়ক এফএম জলিল আব্বাস জিলানি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলার নিন্দা করেছেন এবং এই কর্মকে গণহত্যা বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, এটি একটি মানবিক সংকট। আসলে এটি ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েল কর্তৃক পরিচালিত গণহত্যা। আমাদের অবস্থান হল ফিলিস্তিনি সংগ্রামের সাথে আগ্রাসী ইসরায়েলকে সমান করার যে কোনো প্রচেষ্টা পাকিস্তানের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, পাকিস্তান গাজায় সাহায্য পাঠাতে প্রস্তুত আছে এবং মিসরের সঙ্গে এ বিষয়ে তারা যোগাযোগও করেছে। যেহেতু ইসরায়েল সব সীমানা বন্ধ করে রেখেছে সেহেতু শুধু রাফা সীমান্ত দিয়ে সাহায্য পাঠানো হবে।

পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না গঠন না হওয়া পর্যন্ত ইসরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না পাকিস্তান। দেশটির নাগরিকরা ইহুদিবাদী দেশটিতে ভ্রমণ করতে পারেন না। কারণ তাদের পাসপোর্টে লেখা আছে ইসরায়েল ছাড়া সব বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য।

শনিবার (৫ অক্টোবর) গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেইসঙ্গে ইসরায়েলের সীমানা ভেঙ্গে দেশটিতে তাণ্ডব চালায় হাজারো হামাসের যোদ্ধা। হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ নিহত হয়। আহত হয়েছে, ৩ হাজারের বেশি। এরই জেরে রোববার (৬ অক্টোবর) থেকে গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ২৬০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৮ হাজারের বেশি মানুষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "আহ্বানের সঙ্গে ইসরায়েলকে কড়া বার্তা দিল পাকিস্তান"

  1. I’m not that much of a online reader to be honest but your blogs really nice, keep it up! I’ll go ahead and bookmark your site to come back down the road. All the best

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com