বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মা ও দুই সন্তান হত্যার রহস্য উদঘাটন, ঘাতক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
মা ও দুই সন্তান হত্যার রহস্য উদঘাটন, ঘাতক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মা ও দুই সন্তান হত্যার মূলহোতা জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদীর মাধবদী উপজেলার একটি ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জহিরুল নরসিংদীর মাধবদীর আব্দুল খালেকের ছেলে ও নিহত জেকি আক্তারের ভাগ্নি জামাই। নিহতের বড় বোন শিল্পী আক্তারের মেয়ে আনিকা আক্তারের সঙ্গে স্বামী জহিরুলের পারিবারিক কলহ চলে আসছিল। বিষয়টি নিয়ে কথা বলতে সোমবার খালা শাশুড়ি জেকি আক্তারের বাড়িতে আসে জহিরুল। এ নিয়ে আলোচনার সময় জেকি আক্তার ও জহিরুলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে জহিরুল রাত সাড়ে ১১টার দিকে জেকিকে কুপিয়ে হত্যা করে। এ সময় ঘুমিয়ে থাকা বড় ছেলে মাহিন এগিয়ে এসে চিৎকার শুরু করলে তাকেও মুখে গামছা পেঁচিয়ে উপর্যপুরি কুপিয়ে হত্যা করে।

মা ও দুই সন্তান হত্যার মূলহোতা জহিরুল ইসলাম

তিনি জানান, পরবর্তীতে মহিন দেখে জহিরুলকে চিনে ফেলায় তাকেও বাথরুমের দরজার সামনে ফেলে গলায় বাটাল ঢুকিয়ে হত্যা করে। তবে জেকির কন্যাসন্তান অজিফা সাত মাসের শিশু হওয়ায় সে তাকে হত্যা করেনি। পরে সে ওই বসত ঘরের গেইট বাহির থেকে তালা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার নিহত জেকি আক্তারের পিতা হাজী আবুল হোসেন বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, ঘাতক জহিরুল হত্যার দায় স্বীকার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত সৌম্যের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ঘটনার পেছনে আরো কোনো তথ্য রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে বাঞ্ছারামপুর উপজেলার চর-ছয়ানি গ্রামে সৌদি প্রবাসী মোঃ শাহ আলমের স্ত্রী জেকি আক্তার ও দুই ছেলে মাহিন ও মহিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় নিহতের ৭ মাস বয়সী কন্যা শিশু অজিফাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com