বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

আল জাজিরা বন্ধে ইসরায়েলে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
আল জাজিরা বন্ধে ইসরায়েলে বিল পাস

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার এবং সেটির স্থানীয় কার্যালয় ৩০ দিনের জন্য বন্ধ করতে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বিল পাস হয়েছে। মূলত ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগে এ বিল পাস করা হয়েছে।

শুক্রবার এক প্রতিবেদেনে এ তথ্য জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

গত ১৫ অক্টোবর ইসরায়েলের তথ্য ও যোগাযোগমন্ত্রী শালোমা খারহি অভিযোগ করেছিলেন, চলমান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের এই প্রথম সারির সংবাদমাধ্যমটি নিয়মত হামাস ঘেঁষা নিউজ পরিবেশন করে যাচ্ছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।

ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন, শিগগিরই এ ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে ইসরায়েলের সরকার।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুক্রবার নেসেটে এ বিষয়ক একটি বিল উত্থাপন করেন খারহি। সেখানে তিনি বলেন, ‘ইসরায়েল এখন ভূমি, আকাশ, সমুদ্র এবং কূটনৈতিক-সবক্ষেত্রে লড়াইয়ের মধ্যে রয়েছে। আমরা এমন কোনো সম্প্রচার মাধ্যমকে এখানে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারি না, যেটি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। (যুদ্ধের শুরু থেকে) আল জাজিরা ইসরায়েলের বিরুদ্ধে উসকানিমূলক নিউজ পরিবেশন করছে, হামাস-আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রোপাগান্ডা প্রচার করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে সহিংসতা উসকে দিচ্ছে।’

খারহি নেসেটে এই প্রস্তাব তোলার পর সংখ্যাগরিষ্ঠ এমপি সেটির পক্ষে ভোট দেন। পার্লামেন্টারি বিধি অনুযায়ী, বিলটি এখন ইসরায়েলের সিকিউরিটি কেবিনেটে পাঠানো হবে এবং সিকিউরিটি কেবিনেট বিলটি যাচাই শেষে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।

যে আইনের আওতায় বিলটি আনা হয়েছে, তাতে বিলটি পাস হলে অন্তত ৩০ দিন ইসরায়েলে সংবাদ সম্প্রচার ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখতে হবে আল জাজিরাকে। তবে কতৃপক্ষ যদি চায়, সেক্ষেত্রে নিষেধাজ্ঞার এই মেয়াদ আরও ৩০ দিন বাড়াতে পারবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com