বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিঠামইনে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

দুই সপ্তাহ পর ত্রাণ ঢুকল গাজায়

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
দুই সপ্তাহ পর ত্রাণ ঢুকল গাজায়

ইসরায়েলের হামলা আর অবরোধে বিপর্যস্ত গাজায় দুই সপ্তাহ পর ত্রাণসামগ্রী নিয়ে ঢুকেছে ২০টি ট্রাক। বিবিসি জানিয়েছে, মিশর থেকে রাফাহ ক্রসিং দিয়ে ওষুধ ও খাবার নিয়ে গাজায় ঢুকেছে ২০টি ট্রাকের একটি বহর। বিধ্বস্ত গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে কয়েকদিন ধরেই রাফাহ ক্রসিংয়ে অপেক্ষায় ছিল এসব ট্রাক।

শনিবার ক্রসিংটি খুলে দেওয়ার পরপর ট্রাকগুলো গাজায় ঢুকতে শুরু করে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিওতে এই চিত্র দেখা গেছে।  সেখানে কাজ করছেন জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের কর্মীরা।

দুই সপ্তাহ পর ত্রাণ ঢুকল গাজায়

তবে ক্রসিংটি কতদিন খোলা রাখা হবে তা জানা যায়নি। ইসরায়েল আপাতত ত্রাণের ২০টি ট্রাক ঢোকার অনুমতি দিয়েছে। ইসরায়েলের হামলা ও অবরোধে খাবার, পানি, জ্বালানির সঙ্কটে থাকা লাখ লাখ গাজাবাসীর জন্য এ সহায়তাকে ‘সাগরে এক ফোঁটা জল’ হিসেবে তুলনা করেছে গাজায় জাতিসংঘের সাহায্য সংস্থা।

রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিসের কর্মকর্তা জুলিয়েট তৌমা বলেছেন, “গাজার নাগরিকদের টেকসই এবং ধারাবাহিক মানবিক সহায়তা দরকার… বিশেষ করে পানি সরবরাহ কেন্দ্রগুলোর জন্য জ্বালানি।”

দুই সপ্তাহ পর ত্রাণ ঢুকল গাজায়

পানির পাম্পগুলো চালানোর জন্য অবশ্যই জ্বালানি দরকার জানিয়ে তিনি বলেন, “গাজায় পানি ফুরিয়ে আসছে, কোথা কোথাও একেবারেই পানি মিলছে না।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com