বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ট্রেন দুর্ঘটনা: পরিচয় মেলা ১৭ জনের মরদেহ হস্তান্তর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে
ট্রেন দুর্ঘটনা: পরিচয় মেলা ১৭ জনের মরদেহ হস্তান্তর

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ১৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত শতাধিককের মধ্যে ২০ জনকে ঢাকায়, ৪০ জনকে বাজিতপুর জহুরুল ইসলাম ও কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ১২ জনকে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।

পরিচয় পাওয়া নিহত ১৬ জন হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুজন মিয়া (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (৩০), তাদের দুই ছেলে সজীব মিয়া (১৪) ও ইসমাইল মিয়া (১০); কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দড়িগাঁও গ্রামের আছির উদ্দিন (৩০), মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের রাসেল মিয়া (২১), চানপুর গ্রামের সাইমন মিয়া (২৬), ভৈরব পৌর শহরের টিনপট্টি এলাকার বাসিন্দা সুবোধ শীল (৪৫), ভৈরব পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার হুমায়ুন কবির জাহাঙ্গীর (৫৫), ভৈরব যুব উন্নয়ন কার্যালয়ের কোষাধ্যক্ষ জালাল আহমেদ, ঢাকা কলেজের ছাত্র ভৈরবের রাধানগর গ্রামের আফজাল হোসেন (২৩), ভৈরব পৌর শহরের রানীরবাজারের সবুজ চন্দ্র শীল (৫০), ভৈরব উপজেলার শ্রীনগরের রাব্বি মিয়া, ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের হোসনা আক্তার, কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর এলাকার ইমারুল কবীর (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বরইছড়া এলাকার নিজাম উদ্দিন সরকার।

জানা গেছে, ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এগারসিন্দুর ট্রেনটি ছেড়ে না আসায় মঙ্গলবার (২৪ অক্টোবর) কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটির প্রভাতির যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি জগন্নাথপুর এলাকায় এগারসিন্দুর ও চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ জন নিহত হন। নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, আখাউড়া থেকে রাত সাড়ে ৮টার দিকে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি বগি উদ্ধার করে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মালবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেনটির চালক, সহকারী চালক ও পরিচালককে (গার্ড) সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com