বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বিএনপি নেতাদের সঙ্গে পিটার হাসের নৈশভোজ, মার্কিন দূতাবাসের ব্যাখ্যা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
বিএনপি নেতাদের সঙ্গে পিটার হাসের নৈশভোজ, মার্কিন দূতাবাসের ব্যাখ্যা

বিএনপিপন্থী ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেনের বাসায় নৈশভোজে অংশ নিয়েছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছে মার্কিন দূতাবাস। দূতাবাস বলছে, রাষ্ট্রদূত একটি মার্কিন কোম্পানির আয়োজিত বেসরকারি খাতের কৃষি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজে অংশ নেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতেতে এ ব্যাখ্যা দেয়া হয়। বিবৃতিতে দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবিলি বলেন, বুধবারের (২৫ অক্টোবর) একটি নৈশভোজে রাষ্ট্রদূত, দূতাবাসের কৃষি অ্যাটাশে এবং স্থানীয় কর্মকর্তার উপস্থিত ছিলেন। এটির আয়োজন করে মার্কিন কোম্পানি ডব্লিউ অ্যান্ড ডব্লিউ গ্রেইনস। এটি একটি অনুমোদিত কারগিল পরিবেশক। তারা সেখানে ব্যক্তিগত খাতের কৃষি ব্যবসার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র গত বছর ৯০ কোটি মার্কিন ডলারের বেশি কৃষিপণ্য বাংলাদেশে রফতানি করেছে। কৃষি ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সয়াবিন, গম, তুলাসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে সরবরাহ করতে চায় যুক্তরাষ্ট্র; যা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে। বৈঠকে ঋণপত্রসহ বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা ও রফতানি বাড়াতে কৃষি ব্যবসার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত ও কৃষি অ্যাটাশে।

গত বুধবার রাজধানীর গুলশানে রাজনৈতিক নেতাদের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করেন পিটার হাস। এদিন সন্ধ্যা ৭টার দিকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান সৈয়দ আলতাফ হোসেনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত। নৈশভোজে বিদেশি কূটনীতিকদের মধ্যে ছিলেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, শিলা পিল্লাই, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি. ফিজারল্ড প্রমুখ। বিএনপি নেতাদের মধ্যে নৈশভোজে অংশ নেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও বিএনপিপন্থি নেতা মো. মাহবুবুর রহমান ভূঁইয়া। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও নৈশভোজে অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com