শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

বুকে গুলি চালিয়ে মাওলানা তারিক জামিলের ছেলের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
বুকে গুলি চালিয়ে মাওলানা তারিক জামিলের ছেলের আত্মহত্যা

পাকিস্তানের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা তারিক জামিল নিজেই তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৯ অক্টোবর) পাঞ্জাবের তালামবায় মারা যান তারিকের ছেলে আসিম জামিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে তারিক জামিল লিখেছেন, ‌‌‘এমন দুঃখের দিনে সবাইকে আমাদের জন্য দোয়া করার অনুরোধ করছি। আল্লাহ আমার সন্তানকে জান্নাতের সুউচ্চ জায়গা দান করুন।’ এই মৃত্যুকে দুর্ঘটনাবশত বলে উল্লেখ করেছেন তারিক জামিল। দেশটির গণমাধ্যম সামা ডিজিটালের এক প্রতিবেদনে বলা হয়, ডিপিও খানেওয়াল রানা উমর ফারুক সালামত গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বুকে একটি গুলি লেগেছে।

তারিক জামিলের ভাতিজা বলেন, ‘আসিম জামিল নিজের বুকে গুলি করেছেন।’

পাঞ্জাব পুলিশ বিবৃতিতে জানিয়েছে, গুলিবিদ্ধ হয়েই মারা গেছেন আসিম জামিল।

ডনকে মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সোহাইল চৌধুরী বলেছেন, নিজের বাড়ির জিমেই নিজের বুকে গুলি করেছেন আসিম। এই পুলিশ কর্মকর্তার দাবি, আসিমের পরিবার জানিয়েছে তিনি আত্মহত্যা করেছেন।

সোহাইল আরও জানিয়েছেন, পুলিশ সিসিটিভি ফুটেজ ঘেঁটেও নিশ্চিতভাবেই দেখেছে আসিম নিজেই নিজের বুকে গুলি চালিয়েছেন।

তবে পাঞ্জাব পুলিশ বলছে, চূড়ান্ত তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের পরই অসিমের মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com