শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ইসরায়েলের নাম মুছে ফেলেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে
ইসরায়েলের নাম মুছে ফেলেছে চীন

চলমান হামাস-ইসরায়েল যুদ্ধের মধ্যে নিজেদের বৈশ্বিক মানচিত্রের অনলাইন সংস্করণ থেকে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের নাম মুছে দিয়েছে চীন। শীর্ষ দুই চীনা কোম্পানি বাইদু এবং আলিবাবা সোমবার মানচিত্রের যে অনলাইন সংস্করণে প্রকাশ করেছে, তাতে পাওয়া যাচ্ছে না ইসরায়েলের নাম।

প্রথম এই ব্যাপারটি খেয়াল করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এ সম্পর্কিত এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এমনকি লুক্সেমবার্গের মতো ক্ষুদ্র দেশের নামও (চীনা মানচিত্রের অনলাইন সংস্করণে) দেখা যাচ্ছে, কিন্তু ইসরায়েলের নাম নেই।

প্রসঙ্গত, লুক্সেমবার্গের আয়তন মাত্র ২ হাজার ৫৮৬ দশমিক ৪ কিলোমিটার এবং ইসরায়েলের আয়তন ২২ হাজার ৭২ কিলোমিটার।

চীনের অনেক ইন্টারনেট ব্যবহারকারীও ব্যাপারটি লক্ষ্য করেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করার পরও মানচিত্রের অনলাইন সংস্করণনটি একই রকম আছে। চীনের ভেতরেও এ ব্যাপারটি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

বৈশ্বিক মানচিত্রের অনলাইন সংস্করণ থেকে ইসরায়েলকে বাদ দিতে চীনের সরকারি পর্যায় থেকে কোনো নির্দেশ এসেছে কি না— জানতে চাওয়া হয়েছিল বাইদু এবং আলিবাবা কর্তৃপক্ষের কাছে। কিন্তু কর্তৃপক্ষ মন্তব্য করতে রাজি হয়নি।

ধারণা করা হচ্ছে, এই মানচিত্র উধাও হয়ে যাওয়ার পেছনে বেইজিংয়ের রাজনৈতিক প্রভাব রয়েছে। যদিও ঐতিহাসিকভাবে ইহুদিদের প্রতি চীনের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। তবে জাতীয়তাবাদের উত্থান, পশ্চিমাদের বিশ্বাসঘাতকতা, অর্থনৈতিক প্রতিবন্ধকতা, ষড়যন্ত্র তত্ত্বসহ নানা কারণে বর্তমানে চীনের অনলাইন প্লাটফর্মে ইহুদিদের বিরোধিতা লক্ষ করা যাচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com