শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

গাজায় আর কোনও নিরাপদ জায়গা নেই: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে
গাজায় আর কোনও নিরাপদ জায়গা নেই: জাতিসংঘ

গত ২৭ দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যাকায় অবিরাম নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই পরিস্থিতিতে গাজায় আর কোন নিরাপদ জায়গা নেই বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।

শনিবার (৪ নভেম্বর) জাতিসংঘের বরাত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার পরিচালক থমাস হোয়াইট বলেছেন, গাজার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের আর তেমন কিছুই করার নেই।

সহিংসতার শুরু থেকে জাতিসংঘের পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন লাখো ফিলিস্তিনি। তাদের উদ্দেশে থমাস হোয়াইট বলছেন, আমরা এখন আর জাতিসংঘের তত্ত্বাবধানে গাজার আশ্রিতদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। জাতিসংঘের তত্ত্বাবধানে থেকে ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এর জন্য কোন পক্ষ বা কারা দায়ী তা স্পষ্ট না।

গত অক্টোবরের ৭ তারিখ সহিংসতা শুরু হওয়ার পর প্রায় ৬ লাখের মতো মানুষ জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এরই মধ্যে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ২২ হাজারের বেশি মানুষ।

তবে যুদ্ধবিরতির উদ্দেশ্যে শনিবার (৪ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও আরব নেতারা। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com