শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

থানা থেকে ৬০ বোতল মদ উধাও, অভিযুক্ত ইঁদুর গ্রেপ্তার!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে
থানা থেকে ৬০ বোতল মদ উধাও, অভিযুক্ত ইঁদুর গ্রেপ্তার!

অভিযান চালিয়ে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল পুলিশ। আইনি প্রক্রিয়ার কারণে তা আদালতে পেশ করার কথা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। কারণ হিসেবে বিচারকদের সামনে আজব দাবি করলেন ‘অসহায়’ পুলিশকর্মীরা।

তারা জানালেন, ওই মদ ‘ডাকাতি’ করেছে একদল ইঁদুর! খোঁজ করে এখনও পর্যন্ত অভিযুক্ত একটি ইঁদুরকে ‘গ্রেপ্তার’ করেছেন। এমন ঘটনাও কি আদৌ সম্ভব? ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানায় এমন ঘটনা ঘটেছে বলেই দাবি করছেন থানার পুলিশকর্মীরা।

ভারতের গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানার পুলিশ একটি অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল। থানার গুদাম রাখা হয়েছিল বাজেয়াপ্ত ওই সরকারি সম্পত্তি। কিন্তু সেখানে মাত্রাতিরিক্ত ইঁদুরের দৌরাত্ম্য। আদালতে পুলিশ দাবি করল, তারা খালি বোতল দাখিল করতে পারবে, কারণ মদ খেয়ে ফেলেছে একটি ইঁদুর। ফাঁদ পেতে একটি ইঁদুরকে কোনওরকমে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

পুলিশের দাবি, ইঁদুর শুধু মদের বোতলই নয়, অন্য গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করেছে। এই অবস্থায় আদালতে সাক্ষ্যপ্রমাণ পেশে খুবই অস্বাস্তিতে পরতে হয়েছিল তাদের।

জানা গিয়েছে, কেবল ছিন্দওয়াড়ার ওই থানাতেই নয়, অন্য সরকারি দপ্তরগুলোও ইঁদুরের দাপটে জেরবার। জেলা হাসপাতালেও নাকি প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করে ইঁদুর ধরা হয়ে থাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com