রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

২২ লাখ প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে
২২ লাখ প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড!

দীপাবলি উদযাপনে এবার ২২ লক্ষ ২৩ হাজারের বেশি মাটির প্রদীপ জ্বালানো হয়েছে। উৎসবের সপ্তম সংস্করণে সরযূ নদীর তীরে বিশাল এই আয়োজন করা হয়। ২৫ হাজার স্বেচ্ছাসেবক গতবারের থেকে এবার ৬.৪৭ লক্ষ বেশি দীপ জ্বালান। নদীর তীর বরাবর রাম কি পাইরি-র ৫১টি ঘাটে এই আয়োজন করা হয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা ড্রোন উড়িয়ে মাটির প্রদীপ গোনার পর শহরকে বিশ্ব রেকর্ডের মর্যাদা দেন। তখনই অযোদ্ধাজুড়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান ওঠে। অবশ্য এর আগেও সবচেয়ে বেশি প্রদীপ প্রজ্বালনের রেকর্ড অযোদ্ধার দখলেই ছিল।

মূলত ২০১৭ সালে অযোদ্ধায় যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় এলে এই দীপোৎসব উদযাপন শুরু হয়। ওই বছর প্রায় ৫১ হাজার প্রদীপ প্রজ্বলিত হয়েছিল। ২০১৯ সালে এই সংখ্যাটি চার লাখ ছাড়িয়ে যায়। এরপর ২০২০ সালে ৬ লাখ এবং ২০২১ সালে ৯ লাখের ঘর পার হয়ে যায়। ২০২২ সালে এসে এই প্রদীপের সংখ্যা দাঁড়ায় ১৭ লাখের বেশি।

প্রদীপ প্রজ্বলন নিয়ে গিনেস রেকর্ডবুকে নাম তোলার ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত আছে। এদের মধ্যে একটি হলো কোনো প্রদীপ পাঁচ মিনিট বা তার বেশি জ্বললেই সেটাকে হিসাবে ধরা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com