রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪৭ বছর পর ডেভিস কাপ জিতল ইতালি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে
৪৭ বছর পর ডেভিস কাপ জিতল ইতালি

৪৭ বছর পর আবারও ডেভিস কাপের শিরোপা তুলে নিলেন ইয়ান্নিক সিনার এবং মাত্তেও আরনালদিরা। টেনিসের এই আসরের আগে ১৯৭৬ সালে শিরোপা জিতেছিল ইতালি।

ডেভিস কাপের সবচেয়ে সফল দলগুলোর একটি অস্ট্রেলিয়া। মোট ২৮ বার তারা এই আসরের শিরোপা জিতেছে। সেই অস্ট্রেলিয়াকে ফাইনালে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উদযাপন করলেন সিনাররা।

দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিজেদের অনুভূতির কথা জানান সিনার। তিনি বলেন, ‘এটি আমাদের সকলের জন্যই একটি অবিশ্বাস্য অনুভূতি। আমরা সত্যিই খুব খুশি।’

এটিপি ফাইনালসে নোভাক জোকোভিচের কাছে হারলেও ডেভিস কাপে নিজের পাঁচ ম্যাচেই মাঠ ছেড়েছেন জয় নিয়ে। এর মধ্যে সেমিফাইনালে জোকোভিচের বিপক্ষে এক দিনে জেতেন দুই ম্যাচ। তার কৃতিত্বেই হারের দোরগোড়া থেকে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনাল থেকে সার্বিয়াকে বিদায় করে ফাইনালে পৌঁছে যায় ইতালি।

স্পেনের মালাগায় অনুষ্ঠিত ফাইনালে ইয়ান্নিক সিনার ৬-৩, ৬-০ গেমে বিধ্বস্ত করেন অ্যালেক্স ডি মিনাউরকে। অন্য ম্যাচে মাত্তেও আরনালদির সঙ্গে লড়াইটা জমিয়ে তুলেছিলেন অ্যালেক্সেই পপিরিন। তবে শেষ হাসিটা হেসেছেন আরনালদিই। পপিরিনকে হারিয়েছেন ৭-৫, ২-৬, ৬-৪ গেমে।

শেষ ২৩ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে হেরেছেন ২২ বছর বয়সী এই টেনিস তারকা। এটিপি ফাইনালের রাউন্ড রবিন পর্বে বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচকেও পরাজিত করেছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com