বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে
ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন সুয়ারেজ

ইউরোপের ফুটবলকে বিদায় বলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। মেসির আগমনে বদলে গেছে আমেরিকার ফুটবল। একের পর এক তারকা ফুটবলার যোগ দিচ্ছেন ইন্টার মিয়ামিতে। এবার সেই তালিকায় যুক্ত হলেন উরুগুয়ের সুপারস্টার লুইস সুয়ারেজ।

আগামী ২০২৪ মৌসুমে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এমএলএস ক্লাব সূত্র শুক্রবার এ তথ্য জানা যায়। ৩৭ বছরের সুয়ারেজ বার্সেলোনার হয়ে চারটি লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। এছাড়া আয়াক্স ও অ্যাথলেটিকোর হয়েও শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি, সার্জিও বুসকেটস ও জোর্দি আলবার সঙ্গে মিয়ামিতে আবারও দেখা হচ্ছে সুয়ারেজের।

এ সম্পর্কে সুয়ারেজ বলেন, আমি সত্যিই দারুন খুশি। ইন্টার মিয়ামির নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। অপেক্ষা শেষ হচ্ছে না। সত্যিকার অর্থেই দারুন এই ক্লাবটির হয়ে আরও বেশি শিরোপা জয়ের স্বপ্নে আমি প্রস্তুত। সবাই একসঙ্গে মিলে ভালোকিছু মিয়ামিকে উপহার দিতে পারবো বলে আমরা আশাবাদী। এই ক্লাবের অসাধারণ সমর্থকদের সম্পর্কে আমি শুনেছি। এই ক্লাবের জার্সি পরে মাঠে নামার অপেক্ষায় আছি। একইসঙ্গে পুরনো বন্ধু ও সতীর্থদের সাথে আবারও দেখা হওয়ার সুযোগ হচ্ছে, ক্যারিয়ারের এই সময়ে এসে এর থেকে ভালো কিছু আর হতে পারে না।

 

গত মৌসুমে গ্রেমিওর হয়ে খেলা সুয়ারেজ ব্রাজিলিয়ান লিগে সেরা খেলোয়াড় ও সেরা স্ট্রাইকার মনোনীত হয়েছেন। গ্রেমিওর হয়ে ৫৩ ম্যাচে করেছেন ২৬ গোল, অ্যাসিস্ট করেছেন ১৭টি।

সুয়ারেজকে দলে পেয়ে ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ও ইন্টার মিয়ামির মালিক ডেভিড বেকহাম বলেছেন, ‘লুইসের মতো প্রতিভাবান খেলোয়াড়কে পেয়ে আমরা দারুন আনন্দিত। আমাদের সৌভাগ্য তার মতো একজন খেলোয়াড়কে আমরা দলে পেয়েছি। আগামী প্রজন্মের জন্য তার মতো খেলোয়াড় পাওয়া অনুপ্রেরণার। সুয়ারেজকে মাঠে দেখতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ’

বার্সেলোনার হয়ে সুয়ারেজ ২৮৩ ম্যাচে ১৯৫ গোল করেছেন। এছাড়া সতীর্থদের দিয়ে ১১৩টি গোল করিয়েছেন। লিভারপুলের হয়ে লিগ কাপ জয় করেছেন, ১৩৩ ম্যাচে করেছেন ৮২ গোল। এ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ৮৩ ম্যাচে তার গোলসংখ্যা ৩৪।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com