বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পিটিআই’র মিছিলে বোমা বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে
পিটিআই’র মিছিলে বোমা বিস্ফোরণ, নিহত ৪

পাকিস্তানের বেলুচিস্তানে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদ মাধ্যম ডন।

বেলুচিস্তানের সিবি জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. বাবর ও জেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরান বালোচ জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

তবে সিবি স্টেশন হাউস অফিসের (এসএইচও) জাকাউল্লাহ গুজ্জর জানান, শহরের জিন্নাহ রোডে বিস্ফোরণে দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

এদিকে পিটিআই জানিয়েছে, মঙ্গলবার তাদের জাতীয় পরিষদের প্রার্থী সাদ্দাম তারিনের একটি নির্বাচনী সমাবেশে এ বিস্ফোরণ ঘটে। এতে তাদের তিন কর্মী নিহত ও সাতজন আহত হয়েছেন।

পিটি আইর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর একটি পোস্টে দলটি বলেছে, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি পিটিআই কর্মীদের পরিবর্তে সন্ত্রাসীদের দমনে সরকারকে আরও মনোযোগী হতে আহ্বান জনাচ্ছি।

এদিকে সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির সরকারি গোপনীয়তা আইনের অধীনে একটি বিশেষ আদালত এ রায় দেন।

পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ ফেব্রুয়ারি। তার প্রায় এক সপ্তাহ আগে ইমরানের বিরুদ্ধে এই রায় দিলো পাকিস্তানি আদালত। ব্যাপক চাপের মধ্যেও নির্বাচনী আইকনিক ব্যাট প্রতীক ছাড়াই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com