শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে হ্যাঙ্গার ধসে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে হ্যাঙ্গার ধসে নিহত ৩

যুক্তরাষ্ট্রের আইডাহোর বোয়েস বিমানবন্দরের মাঠে একটি হ্যাঙ্গার ধসে পড়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন।

স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বোয়েস বিমানবন্দরে অবস্থিত ব্যক্তিগত ব্যবসার জন্য নির্মাণাধীন একটি স্টিলের ফ্রেমযুক্ত হ্যাঙ্গার ভেঙে পড়ে।

দমকল বিভাগ জানিয়েছে, নিহত তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত নয়জনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে ধসের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এটি জ্যাকসন জেট সেন্টারের পাশে ঘটেছে, যেখানে ব্যক্তিগত বিমান চার্টার ও রক্ষণাবেক্ষণ করা হয়।

বোয়েস ফায়ার বিভাগের অপারেশনস চিফ অ্যারন হুমেল ঘটনাটিকে বিপর্যয়কর অভিহিত করে বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই স্থানে যারা ছিলেন তাদের প্রত্যেককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঠিকাদার প্রতিষ্ঠান বিগ ডি বিল্ডার্স জ্যাকসন জেট সেন্টারের জন্য ৩৯ হাজার বর্গফুটের হ্যাঙ্গার নির্মাণের কাজ পেয়েছিল। তবে দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির মন্তব্য পাওয়া যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com