শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

২০২৬ বিশ্বকাপ উদ্বোধনী-ফাইনালসহ ম্যাচের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে
২০২৬ বিশ্বকাপ উদ্বোধনী-ফাইনালসহ ম্যাচের সূচি ঘোষণা

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও ২ বছরের বেশি সময় বাকি। তবে প্রস্তুতি ঠিকই শুরু করে দিয়েছে ফিফা। ইতিমধ্যে অনেক নতুনের সাক্ষী হতে যাওয়া আসটির প্রাথমিক সূচি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

এই বিশ্বকাপটি প্রথমবারের মতো হতে যাচ্ছে তিনটি দেশে। দেশগুলো যথাক্রমে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। এবারই প্রথম ৪৮টি দেশ বিশ্বকাপে খেলবে। আর প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে। এছাড়া আগামী বিশ্বকাপ হবে ৩৯ দিনের ও ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হচ্ছে ১০৪টি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে ফিফা টিভি সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে আগামী বিশ্বকাপের বিভিন্ন পর্বের ম্যাচের সূচি ও ভেন্যু ঘোষণা করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। আর ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

আগামী বিশ্বকাপের ম্যাচগুলো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ১৬টি ভেন্যুতে হবে। বিশ্বকাপের গ্রুপ পর্ব ১১ জুন ২০২৬ তারিখে শুরু হবে। ২৭ জুন পর্যন্ত চলবে। ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে শেষ ৩২ এর ম্যাচগুলো। মেক্সিকোর গুয়াদালাহারা ও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাদে বাকি ১৪টি ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। লস অ্যাঞ্জেলস ও ডালাসে হবে এই রাউন্ডের দুটি করে ম্যাচ।

৪ থেকে ৭ জুলাই পর্যন্ত শেষ ১৬ রাউন্ডের খেলা চলবে। ৯ থেকে ১১ জুলাই হবে কোয়ার্টার ফাইনাল। চারটি ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টন।

আগামী ১৪ ও ১৫ জুলাই দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায়। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ মায়ামিতে, ১৮ জুলাই। আর ১৯ জুলাই নিউজার্সির ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com