বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকিস্তান জামায়াত-ই-ইসলামি প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে
পাকিস্তান জামায়াত-ই-ইসলামি প্রধানের পদত্যাগ

পাকিস্তানে নির্বাচনে ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন জামায়াত-ই-ইসলামির প্রধান সিরাজুল হক। সোমবার (১২ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। খবর দ্য ডন ও জিও নিউজ।

সিরাজুল হক জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ফলাফলে প্রত্যাশিত আসন না পাওয়ার ব্যর্থতার দায় স্বীকার করে দলের আমিরের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন।

এদিকে জিও নিউজ জানিয়েছে, সিরাজুল হকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত-ই-ইসলামির মুখপাত্র কায়সার শরিফ।

গেল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোটে এককভাবে কোনো দলই সংখ্যগরিষ্ঠতা অর্জন না করলেও বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন ইমরান খানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্ররা। তবে এতে জামায়াত-ই-ইসলামি কোনো আসনে জয় পায়নি।

এর আগে ২০১৮ সালের নির্বাচনে মাত্র ১২টি ইসলামপন্থি দল অংশ নেয়। সেসময় তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান পাঞ্জাবে অন্তত ১৫টি জাতীয় পরিষদের আসনে পাকিস্তান মুসলিম লীগকে (এন) হারিয়েছিল।

এ বছর নির্বাচনে অংশ নেয় ২৩টি ইসলামপন্থি দল। কিন্তু এবার কোনো আসনই পায়নি জামায়াত-ই-ইসলামি ও জামিয়াতে উলমায়ে ইসলাম।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, জামায়াত-ই-ইসলামির প্রধান সিরাজুল হক পিটিআই-সমর্থিত এক প্রার্থীর কাছে হেরেছেন।

অন্যদিকে, জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানও হেরেছেন পিটিআই-সমর্থিত আরেক প্রার্থীর কাছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com