শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

হজের খরচ কমাল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে
হজের খরচ কমাল সৌদি আরব

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য এবার হজের খরচ কমানো হয়েছে। এ ছাড়া, হজযাত্রীদের জন্য দ্রুত এবং মসৃণ নিবন্ধন নিশ্চিত করতে মন্ত্রণালয় তার ওয়েবসাইট এবং নুসুক অ্যাপের মাধ্যমে নিবন্ধন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া চূড়ান্ত করেছে।

এছাড়া প্রতিবেদনে আরও জানা গেছে, নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের জন্য গতকাল রোববার হজের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে, আসন্ন হজের জন্য দেশীয় হজযাত্রী, নাগরিক এবং প্রবাসীদের নিবন্ধনের জন্য ইলেকট্রনিক ট্র্যাক চালু করতে প্রস্তুত রয়েছে তারা।

জানা গেছে, এবার অভ্যন্তরীণ হাজিরা চারটি প্যাকেজ থেকে বেছে নিতে পারবেন। এর মধ্যে একটি হচ্ছে কম খরচের প্যাকেজ। এ বছর প্যাকেজটির মূল্য কমিয়ে করা হয়েছে ৩ হাজার ১৪৫ সৌদি রিয়াল—যা বাংলাদেশি অর্থে ৯২ হাজার টাকা।

একইভাবে, আল মাশায়ের ট্রেন সার্ভিসের মাধ্যমে পবিত্র স্থানগুলোতে ভ্রমণের ভাড়া ৪০০ রিয়াল থেকে ৩০০ রিয়াল করা হয়েছে বলে জানায় গালফ নিউজ। তবে এ বিষয়ে এখনো হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিশ্চয়তা পাওয়া যায়নি।

সৌদি আরব ইতিমধ্যেই চলতি বছরের হজের নিয়ম নির্ধারণ করেছে। সে অনুসারে, পবিত্র স্থানগুলোতে দেশগুলোর জন্য কোনো নির্দিষ্ট স্থান বরাদ্দ করা হবে না। এর পরিবর্তে বলা হয়েছে যে, নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করার সময়ের ওপর নির্ভর করে বিভিন্ন দেশের স্থান নির্ধারিত হবে। যেসব দেশ আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে সেসব দেশ অগ্রাধিকার ভিত্তিতে স্থান বরাদ্দ পাবে।

উল্লেখ্য, আগামী জুনে হজের নতুন মৌসুম শুরু হবে। তবে এবার আগেভাগেই নতুন কৌশলের অধীনে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। গত বছর বিশ্বের প্রায় ১৮ লাখ মুসল্লি হজ পালন করেছিলেন। করোনা মহামারির আগের সময়ের সঙ্গে অনেকটাই মিলে গেছে গত বছরের হজ পালনকারীর সংখ্যা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com