শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে
ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তাকে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি।

মাহাথিরের হৃদরোগের সমস্যা রয়েছে, সাম্প্রতিক বছরগুলোয় তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি হন। তার বাইপাস সার্জারিও করা হয়েছে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার তার আদালতে হাজিরা দেয়ার কথা ছিল, কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি।

তার মুখপাত্র বলেন, এর আগে মাহাথির দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে গত ২৬ জানুয়ারি ভর্তি হন। মাঝে একটু সুস্থবোধ করার পর তিনি এখন সংক্রমণের চিকিৎসা নিচ্ছেন।

২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর মাহাথির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি আবারো প্রধানমন্ত্রী হন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের ফলে দুই বছরের আগেই তার সরকারের পতন ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com