বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

সাফের সেরা খেলোয়াড় বাংলাদেশের সাগরিকা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে
সাফের সেরা খেলোয়াড় বাংলাদেশের সাগরিকা

সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ নারী সাফে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের সাগরিকা। আগামীকাল তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে, সঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও। আগামীকাল বেলা আড়াইটায় বাফুফের টার্ফে এক অনুষ্ঠানে বাংলাদেশেকে যুগ্ম চ্যাম্পিয়নের ট্রফিও দেওয়া হবে।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘বাফুফের কাছে কাল আমরা ট্রফি বুঝিয়ে দেব। সাগরিকার ট্রফিও দেওয়া হবে কাল।’

এবারের অনূর্ধ্ব-১৯ নারী সাফের প্রথম ম্যাচে সাগরিকার জোড়া গোলে নেপালকে হারায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে তাঁর একমাত্র গোলে জেতে বাংলাদেশ। ফাইনালে যোগ করা সময়ে বাংলাদেশের সমতাসূচক গোলদাতাও সাগরিকা। চার দলের টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনজন। দুজন ভারতের ও বাংলাদেশের সাগরিকা। তিনজনেরই গোল ৪টি করে। তবে সবাইকে ছাপিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পাচ্ছেন সাগরিকা।

৮ ফেব্রুয়ারি ঢাকার কমলাপুর স্টেডিয়ামে নাটকীয় ফাইনাল শেষে বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। ফাইনালে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার ঘটান অদ্ভূত এক কাণ্ড। দুদল টাইব্রেকারে ১১টি করে গোল করার পর টুর্নামেন্টের নিয়মের বাইরে গিয়ে টস করেন। টসে ভারত জেতে। তবে বাংলাদেশ পরে টস মানেনি। ম্যাচ কমিশনার টস বাতিল করে দুদলকে আবার টাইব্রেকার করতে বলেন।

বাংলাদেশ এতে রাজী হলেও ভারত টাইব্রেকারে আর অংশ নেয়নি। পরে দুদলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সেদিন ভারতকে ট্রফি দিয়ে দেওয়া হয়েছিল। একই রকম আরেকটি ট্রফি বানিয়ে স্বাগতিক বাংলাদেশকে দিচ্ছে সাফ। ম্যাচ কমিশনারের টস কাণ্ডে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা ছাড়া সাফ ফাইনালের দিন অন্য কোনো পুরস্কার ঘোষণা করেনি। অবশেষে তা ঘোষণা হয়েছে।

টুর্নামেন্টের ফেয়ার–প্লে পুরস্কার পাচ্ছে নেপাল। আগামী মার্চে নেপালে সাফের আরেকটি বয়সভিত্তিক টুর্নামেন্টের সময় ভারতের কর্মকর্তাদের কাছে দেশটির দুই সর্বোচ্চ গোলদাতার ট্রফি ও নেপালকে ফেয়ার প্লে’র ট্রফি বুঝিয়ে দেবে সাফ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com