শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

রমজানে অফিস চলবে ৪ ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে
রমজানে অফিস চলবে ৪ ঘণ্টা

শাবান মাসের পরই শুরু হবে পবিত্র রমজান মাস। এই মাস হচ্ছে মুসলিমদের জন্য ইবাদতের মাস। এই মাসে নাজিল হয়েছে পবিত্র কুরআন। এই কারণে এই মাসের মর্যাদা সবচেয়ে বেশি। এই মাসেই রয়েছে হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত। শবে কদরের রাত। আর এই কারণে রমজান মাসে মধ্যপ্রাচ্য জুড়ে চলে নানা আয়োজন। সরকারের পক্ষ থেকে দেয়া হয় নানান সুযোগ সুবিধা।

এবার আসন্ন রমজানের প্রস্তুতির অংশ হিসেবে, মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ঘোষণা দিয়েছে, পবিত্র এ মাসে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা দিনে মাত্র ৪ ঘণ্টা অফিস করবেন। কুয়েত সিভিল সার্ভিস কমিশনের (সিএসসি) আর্থিক ও প্রশাসনিক বিষয়ক খাত কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নিয়েছে।

১৭ ফেব্রুয়ারি (শনিবার) এক প্রতিবদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের জন্য আরও দুটি বাড়তি সুযোগ রাখা হচ্ছে। চার ঘণ্টার অফিস সময়ের পাশাপাশি নারী কর্মীরা ১৫ মিনিট করে বাড়তি দুটি সুযোগ পাবেন। তারা অফিস শুরুর ১৫ মিনিট পর ও অফিস শেষের ১৫ মিনিট আগে অফিস ত্যাগ করতে পারবেন।

অন্যদিকে পুরুষ কর্মীরা সকালে অফিস শুরুর ১৫ মিনিট পরেও আসতে পারবেন। তবে তাদেরকে অফিস শেষের পর ১৫ মিনিটসহ ৪ ঘণ্টা ১৫ মিনিট কাজ করতে হবে।

আর্থিক ও প্রশাসনিক–বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি সালাহ খালেদ আল সাকাবি জানান, দেশটির বিভিন্ন অফিসের যোগ্য কর্মীরা রমজান মাসে পারফরমেন্স বোনাস পাবেন, যা ২০২৩–২৪ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, দেশটির অধিকাংশ মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান ও সংস্থা তাদের কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন প্রতিবেদন চূড়ান্ত করেছে। আগামী ১ এপ্রিল নতুন অর্থবছর শুরু হওয়ার আগে এই পর্যালোচনাগুলো সম্পূর্ণ করার গুরুত্বের ওপর জোর দেয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com