শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

স্টেডিয়ামে প্রকাশ্যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে
স্টেডিয়ামে প্রকাশ্যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো আফগানিস্তান

আফগানিস্তানের গজনি প্রদেশের একটি ফুটবল স্টেডিয়ামে প্রকাশ্যে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদন সাপেক্ষে ওই দুই ব্যক্তির দণ্ড কার্যকর করা হয়েছে। তারা হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পর তারা সব ধরনের আইনি সুবিধা পান। সব প্রক্রিয়া শেষ করে এরপর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই ব্যক্তির একজনের নাম হলো সৈয়দ জামাল। অপরজন গুল খান।

তালেবানের তথ্য অনুযায়ী, সৈয়দ জামাল ময়দান ওয়ারদাক প্রদেশের লোরা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সাত বছর আগে আমির মোহাম্মদ নামের এক ব্যক্তিকে হত্যা করেছিলেন। অপরদিকে গুল খান মোহাম্মদ কাসিম নামের এক ব্যক্তিকে পাঁচ বছর আগে হত্যা করেছিলেন। এ দুইজনই ছুরির মাধ্যমে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।

আফগানিস্তানে এমন সময় প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর হলো— যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, তালেবান সরকারের অধীনে সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছে না।

একটি মানবাধিকার সংস্থা দাবি করেছে, বিচারের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া মানা হচ্ছে না, অভিযুক্ত ব্যক্তিদের নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হচ্ছে।

আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর অবলোকন করার জন্য— সাধারণ মানুষকে গজনি প্রদেশের আলী বাবা ফুটবল স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল।

এই মৃত্যুদণ্ড কার্যকর নিজ চোখে দেখার জন্য গজনিতে তালেবানের উচ্চপদস্থ নেতারা যান বলে জানিয়েছে সংবাদমাধ্যম খামা প্রেস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com