শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

পয়েন্ট ভাগাভাগি আব্দুল বারীক ফুটবল একাডেমী ও এস.বি স্পোটিং ক্লাবের

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে
পয়েন্ট ভাগাভাগি আব্দুল বারীক ফুটবল একাডেমী ও এস.বি স্পোটিং ক্লাবের

কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগের গ্রুপ পর্বের সপ্তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে শুরুতে ভালো খেলেও সম্পূর্ণ পয়েন্ট হাত ছাড়া করেছে আব্দুল বারীক ফুটবল একাডেমী।

শুক্রবার (১ মার্চ) বিকেলে আব্দুল বারীক ফুটবল একাডেমী ও এস.বি স্পোটিং ক্লাবের মধ্যকার খেলা উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যকরী সদস্য মো: শফিকুর রহমান কাজল।  

পয়েন্ট ভাগাভাগি আব্দুল বারীক ফুটবল একাডেমী ও এস.বি স্পোটিং ক্লাবের

খেলার প্রথমার্ধের ২৪ ও ৩৫ মিনিটে জোড়া গোল উপহার দেয় আব্দুল বারীক ফুটবল একাডেমীর রানা ও কাউছার। কিন্তু গোল উৎযাপন ও আতশবাজির আনন্দ ফিকে হয় যায় খেলার শেষের দিকে। নড়বড়ে ডিফেন্সের কারণে ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধে মাঠ ছাড়ে এস.বি স্পোটিং ক্লাব। তবে দ্বিতীয়ার্ধে শক্ত অবস্থান তৈরী করে দলটি। রক্ষণভাগ সামলে আক্রমণাত্বক ফুটবল উপহার দেয় তারা। ৯ নম্বর জার্সিতে খেলা ফাহাদ খেলার শেষ সময়ে ৬৯ ও ৭৪ মিনিটে দুটি গোল উপহার দিয়ে দলকে সমতায় ফেরায়।

৮০ মিনিটের খেলায় শেষ বাঁশি বাজার আগে দু-দলই ২-২ গোল নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। আগের ১ খেলার জয় ও আজকের ১ পয়েন্ট নিয়ে আব্দুল বারীক ফুটবল একাডেমী ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। 

রেফারী শাওন ফারুকের বাঁশিতে আজকে সর্বোচ্চ পাঁচটি হলুদ কার্ড দেখে দুই দলের খেলোয়াররা। খেলার প্রথমার্ধে ১৪ ও ১৮ মিনিটে দুটি হলুদ কার্ড পায় এস.বি স্পোটিং ক্লাবের বাপ্পী ও সিহাব। অন্যদিকে দ্বিতীয়ার্ধে ৪০, ৭৬ ও ৮২ মিনিটে তিনটি হলুদ কার্ড পায় আব্দুল বারীক ফুটবল একাডেমীর শাহিন, মাহফুজ ও নাঈম।

আগামীকাল শনিবার (০২ মার্চ) বিকেলে ৩ ঘটিকায় গ্রুপ পর্বের অষ্টম ম্যাচ অনুষ্ঠিত হবে বয়লা স্পোর্টিং ক্লাব বনাম ইছামদ্দিন স্পোর্টিং ক্লাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com