শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ছন্দহীন ম্যাচে হলুদ কার্ডের ছড়াছড়ি; শরীর চর্চা কেন্দ্রের জয়

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে
ছন্দহীন ম্যাচে হলুদ কার্ডের ছড়াছড়ি; শরীর চর্চা কেন্দ্রের জয়

কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগের গ্রুপ পর্বের নবম ম্যাচে অংশগ্রহণ করে আমরা সবুজ শরীর চর্চা কেন্দ্র ও ঈশাখাঁ স্পোটিং ক্লাব। এতে ১-০ গোলে জয় পেয়েছে আমরা সবুজ শরীর চর্চা কেন্দ্র।

ছন্দহীন ম্যাচে দুই দলের খেলোয়াররা মোট হলুদ কার্ড পেয়েছে ৮টি। আমরা সবুজ শরীর চর্চা কেন্দ্র ৪টি ও ঈশাখাঁ স্পোটিং ক্লাব ৪টি। এই লীগে এটিই সবচেয়ে বেশি হলুদ কার্ড প্রদর্শিত ম্যাচ। শুরু থেকেই দুই দলের খেলোয়াররা ছিল মারমুখী। খেলোয়ারদের রুখতে তখন রেফারী একের পর এক হলুদ কার্ড দেখাতে শুরু করেন। এক পর্যায়ে খেলায় শৃঙ্খলা ফিরে আসে এবং শান্তিপূর্ণভাবে খেলা শেষ হয়। 

ছন্দহীন ম্যাচে হলুদ কার্ডের ছড়াছড়ি; শরীর চর্চা কেন্দ্রের জয়

খেলার ১৫ মিনিটের সময় জয় সূচক গোলটি করে আমরা সবুজ শরীর চর্চা কেন্দ্রের ফরোয়ার্ড ওবায়দুল্লাহ। খেলার বাকি অংশে দুই দলের একাধিক গোলের সুযোগ থাকলেও কেউ গোল করতে না পেরে হতাশা নিয়ে মাঠ ছাড়ে।

আজকের খেলায় সবুজ শারীর চর্চা কেন্দ্র পূর্ণ পয়েন্ট নিয়ে জয় লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। হাতে একটি খেলা বাকি রেখে পয়েন্ট তালিকায় তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৬। অপরদিকে ঈশাখাঁ স্পোটিং ক্লাব দুই খেলায় ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে।

ছন্দহীন ম্যাচে হলুদ কার্ডের ছড়াছড়ি; শরীর চর্চা কেন্দ্রের জয়

বিজয়ী দল: আমরা সবুজ শরীর চর্চা কেন্দ্র

আগামীকাল সোমবার (০৪ মার্চ) বিকেলে ৩ ঘটিকায় গ্রুপ পর্বের দশম ম্যাচ অনুষ্ঠিত হবে বত্রিশ ক্রীড়া চক্র ও সচেতন স্পোটিং ক্লাবের মধ্যে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আওলাদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।

লীগে চারটি গ্রুপে মোট ১৪ টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো এ.বি. ফ্যাশান ক্রীড়া চক্র, এস.বি স্পোটিং ক্লাব, চমক স্পোটিং ক্লাব, আমরা সবুজ শারীর চর্চা কেন্দ্র, বত্রিশ ক্রীড়া চক্র, বত্রিশ জুনিয়র ক্লাব, তারুণ ক্রীড়া চমক, ঈশাখা স্পোটিং ক্লাব, সচেতন স্পোটিং ক্লাব, বয়লা স্পোটিং ক্লাব, মার্শাল আর্ট এসোসিয়েশন, আব্দুল বারীক ফুটবল একাডেমী, ইছামদ্দিন স্পোটিং ক্লাব, প্রভাতী সংসদ।

 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com