শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে
মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ২

কেনিয়ায় নাইরোবি ন্যাশনাল পার্কের ওপর একটি প্রশিক্ষণ বিমান ও একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ মার্চ) সকালে এ দুর্ঘটনায় আরো ৪৪ জন রক্ষা পেয়েছে এবং তারা অক্ষত আছে।

পুলিশ জানিয়েছে, প্লেনে পাইলট হিসেবে প্রশিক্ষণে থাকা এক শিক্ষার্থী এবং তার প্রশিক্ষক মারা গেছেন। তারা অনুশীলনের সময় একটি যাত্রীবাহী প্লেনের সঙ্গে তাদের প্লেনের সংঘর্ষের ঘটনা ঘটে।

কেনিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে স্থানীয় বিমান সংস্থা সাফারিলিংকের একটি প্লেন এবং ৯৯ ফ্লাইং ট্রেনিং স্কুলের একটি প্লেনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নাইরোবির পুলিশ সদস্য অ্যাডামসন বুঙ্গেই এএফপিকে এক টেক্সট বার্তার মাধ্যমে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই দুর্ঘটনা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এর আগে এক প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষের পর যাত্রীবাহী প্লেনটি অবতরণের জন্য ফিরে যাওয়ার অনুরোধ জানায়।

সাফারিলিংক নামের বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ওই প্লেনটিতে ৪৪ জন আরোহী ছিল। এটি দিয়ানির উদ্দেশে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের পর বিমানটি একটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়।

এতে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানের যাত্রী এবং ক্র সদস্যদের কোনো ক্ষতি হয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ওই দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং সাফারিলিংক এভিয়েশন তদন্ত কার্যক্রমে অংশ নেবে।

অপরদিকে ৯৯ ফ্লাইং স্কুলও ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। এদিকে কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com