বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

পরিচালক সোহানুর রহমানের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে
পরিচালক সোহানুর রহমানের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টির (৩৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় রংধনু আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মধুসূদন দাস বলেন, সন্ধ্যার পর হোটেল কর্তৃপক্ষের খবর পেয়ে ওই হোটেলের দ্বিতীয় তলার ২১০ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএসপি মধুসূদন দাস জানান, সামিয়া রহমান উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে স্বামী তানিমের সঙ্গে থাকতেন। তার বাবা চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। আজ দুপুরে যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলে উঠেন সামিয়া।

বিকেলে হোটেলের বয়কে ইফতারি আনতে পাঠান তিনি। ইফতারির সময় হোটেল কর্তৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজা নক করে। এ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটস্থলে গিয়ে হোটেলের রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com