বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

শাকিবকে নিয়ে যে তথ্য দিলেন বুবলী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে
শাকিবকে নিয়ে যে তথ্য দিলেন বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলী ব্যক্তিজীবনে সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়ে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন তিনি। এবার ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন বুবলী। একইসঙ্গে নায়কের প্রথম স্ত্রী ঢালিউড ক্যুইন অপু বিশ্বাসকে নিয়েও মন্তব্য করেছেন। ফলে শিরোনামে উঠে এসেছেন বুবলী।

সম্প্রতি শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস জানিয়েছেন―তার হাতের মোরগ পোলাও খেতে পছন্দ করেন শাকিব খান। এবার অভিনেতার দ্বিতীয় স্ত্রী ও ছেলে বীরের মা বুবলী জানালেন, তার হাতের কোন খাবার পছন্দ করেন নায়ক। আরও জানালেন, চাইলে এক সপ্তাহের মধ্যে ওজন কমাতে পারেন শাকিব খান।

বুবলী জানান, তরকারিতে লবণ কম হওয়ার জন্য স্বামী শাকিব খানের কাছ থেকে কখনো বকা খেতে হয়নি তাকে। এ ব্যাপারে তিনি বলেন, আমার রান্না খুব পছন্দ করেন। এরপরই তার কাছে জানতে চাওয়া হয়, তার রান্না কোন খাবারটি প্রিয় নায়কের? জবাবে নায়িকা বলেন, হাঁসের মাংসটা অনেক পছন্দ করেন।

বুবলী আরও বলেন, আমি একটা চিংড়ি ফ্রাই করি, সেটাও পছন্দ করেন। আসলে উনি যখন খান, অনেক খেতে পছন্দ করেন। আবার যখন ডায়েট করেন, তখন একদমই ক্রাস ডায়েটে থাকেন। দেখা যায়, এক সপ্তাহের মধ্যেই ওজন কমাতে পারেন।

এছাড়া ইন্ডাস্ট্রিতে গসিপ, ফিটনেস ও বিউটি মন্ত্রণালয়ের দায়িত্ব কাকে দেবেন, এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, চলার পথে অনেকে বাজেভাবে আক্রমণ করতে চায়। বাধা পাই। যাদের সঙ্গে কখনো সমস্যা হয়নি, তারাও দেখি কথা বলে। এ ক্ষেত্রে আমার কাছে মনে হয়, নেতিবাচকতার বদলে কখনো নেতিবাচকতা ছড়াতে চাই না। আমি ইতিবাচকতা ছড়াতে চাই।

এ নায়িকা আরও বলেন, ঘৃণা বা গসিপের পরিবর্তে আমি সেটা করতে চাই না। আমি ভালোবাসা ছড়াতে চাই। আর বিউটি অ্যান্ড গ্ল্যামারের ক্ষেত্রে এখন সবাই সচেতন। ফিটনেসের ক্ষেত্রে ফারিয়া, মীম ও আমি টুকটাক মেনে চলি। আসলে এমন অনেকেই আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com