শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পাকুন্দিয়ায় শরীফ হত্যা মামলায় ৪জন গ্রেপ্তার, ইউপি চেয়ারম্যানসহ আসামি ২৩

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় শরীফ হত্যা মামলায় ৪জন গ্রেপ্তার, ইউপি চেয়ারম্যানসহ আসামি ২৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈশাখী মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে শরীফ খান (২৩) নিহতের ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শরীফ উদ্দিন উপজেলার কোষাকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে এবং কিশোরগঞ্জ সরকারী গুরুদয়াল কলেজের গণিত বিভাগের অনার্স তৃতীয়বর্ষের শিক্ষার্থী।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের রিপন চৌকিদারের ছেলে রাজন মিয়া (৩০), মৃত সাইদুল হকের ছেলে সোহেল মিয়া (২৬), আব্দুল আজিজের ছেলে মাহমুদুল হাসান রাজন (২৭), মৃত নুরুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাহিন (২০)। তাদেরকে শনিবার (২৭ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে নিহতের পিতা আবুল হোসেন বাদি হয়ে নারান্দী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিনসহ পাকুন্দিয়া থানায় ২৩জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-৩০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে বৈশাখী মেলায় কনসার্টের আয়োজন করে সজিব, সোহেল, শাহিনসহ একদল যুবক। গান চলাকালে ওইদিন দিবাগত রাত ১টার দিকে হঠাৎই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এমসয় গানের আয়োজক কমিটির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েকজন দর্শক। এতে শরীফ খান, আজাদ মিয়া ও লিটন মিয়া নামের তিনজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে শরীফ খান ও আজাদ মিয়াকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শরীফ খানের মৃত্যু হয়। আজাদ গুরুত্বর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু জানান, এ মামলায় ৪জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com