বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কুয়াকাটা সৈকত থেকে বিরল প্রজাতির ইয়েলো-বেলিড সি স্নেক উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৫২৮ বার পড়া হয়েছে
কুয়াকাটা সৈকত থেকে বিরল প্রজাতির ইয়েলো-বেলিড সি স্নেক উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বিরল প্রজাতির একটি ইয়েলো-বেলিড সি স্নেক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র কলাপাড়া টিমের সদস্যরা কুয়াকাটার ঝাউবন সংলগ্ন সৈকত থেকে সাপটি উদ্ধার করে। সাপটির পেটের রং হলুদ ও দেহের উপরিভাগ কালো। এছাড়া কালো দেহে অদ্ভুত হলুদের ছোঁয়া রয়েছে।

পরিবেশবাদী সংগঠন এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র কলাপাড়া টিমের সদস্য কেএম বাচ্চু বলেন, দুপুরে ট্যুর গাইড এসোসিয়েশনের সদস্যদের মাধ্যমে সাপটির তথ্য জানতে পেরে উদ্ধার করতে ছুটে যাই। পরে ট্যুর গাইড ও স্থানীয়দের সহাতায় ঝাউবনের পাশ থেকে সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বনবিভাগের সহায়তায় বনে অবমুক্ত করা হয়েছে।

ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, এই সাপগুলোর বসবাস বা বেড়ে ওঠা সমুদ্রে। গত দুই বছর ধরে কুয়াকাটা সমুদ্র সৈকতে এই সাপের দেখা মিলছে। তবে কুয়াকাটায় তেমন একটা দেখা যায় না এ সাপ।

ওয়ার্ল্ড ফিশের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা চতুর্থতম। এটা তীব্র বিষধর। এ সাপ সচরাচর দেখা যায় না। গত বছরের জুন মাসে কক্সবাজার সমুদ্র সৈকত ও কুয়াকাটা সৈকতে এই সাপ দেখা গেছে।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এই প্রজাতির সাপ বাংলাদেশে সচরাচর দেখা যায় না। এর নাম ‘ইয়েলো-বেলাইড সি’। এরা হাইড্রোফিদা পরিবারভুক্ত। ভয়ঙ্কর বিষধর এই সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই। সাপটি বনে অবমুক্তের জন্য বলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com