রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ আগুন, নিহত ৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৫৩১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ আগুন, নিহত ৩

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় রেজওয়ান কমপ্লেক্স ও মোহাম্মদী প্লাজা নামে দুটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে চট্টগ্রামের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- মোহাম্মদ রিদোয়ান ও সাহেদ হোসেন। অপর এক জনের নাম এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, রেজওয়ান কমপ্লেক্সের ব্রাদার্স টেলিকম নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। এরপর ওই দোকান থেকে পাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। রেজওয়ান কমপ্লেক্স মার্কেটটি আটতলা বিশিষ্ট। সেখানে মোবাইলের যন্ত্রাংশসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের দোকান রয়েছে।

আটতলা ভবনটিতে আগুন লাগার পর ওপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। এ ঘটনায় আহত দুই মহিলা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে, চলতি বছর ৮ ফেব্রুয়ারি রাতে রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি বহুতল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। তবে সেই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com