রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি অপ্রতিরোধ্য কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে ওঠা উরুগুয়েকে  ১-০ হারিয়ে কোপার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। এবারের আসরে দুর্দান্ত খেলেছে দলটি। টানা ২৮ ম্যাচ অপরাজিত। এবারের কোপা আমেরিকার অন্যতম সেরা এক দল কলম্বিয়া, আগামী ১৫ জুলাই মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনার।

বৃহস্পতিবার (১১ জুলাই) ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের শুরু থেকেই এদিন শক্তি প্রদর্শনে নামে দুদল। ৬ হলুদ কার্ড, ১ লাল কার্ড আর ২৪ ফাউলের ম্যাচের ফল নির্ধারণ করলেন জেফারসন লারমা। পুরো আসরে দারুণ ছন্দে থাকা এই মিডফিল্ডারের একমাত্র গোলে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া। 

এর আগে একবারই দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। ১৯৯১ সালের সেই ফাইনালে ২-১ গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা।

দুই দলের ম্যাচটিতে প্রথমে গোলের দেখা পেতে কলম্বিয়াকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩৯তম মিনিট পর্যন্ত। জেমস রদ্রিগেজের নেয়া কর্নার থেকে হেডে গোল করেন জেফারসন লারমা। এটা এবারের আসরে রদ্রিগেজের পঞ্চম অ্যাসিস্ট।

তবে গোল পেলেও কলম্বিয়ার জন্য প্রথমার্ধটা সুখকর হয়নি শেষ মুহূর্তে গিয়ে। ড্যানিয়েল মুনোজ প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। ৩১ মিনিটে একবার হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এতে করে প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধে পুরোটাই আধিপত্য দেখায় উরুগুয়ে। আক্রমণের পসরা সাজিয়ে বসে নুনেজ-দে লা ক্রুজরা। তবে বাজে ফিনিশিংয়ে কারনে গোলের দেখা পায়নি উরুগুয়ে। ম্যাচের ৭১ মিনিটে খুব সহজ এক সুযোগ মিস করেন লুইস সুয়ারেজ। এই গোল পেলে খেলা টাইব্রেকারে গড়াত। এদিকে কলম্বিয়াও নিশ্চিত গোলের সুযোগ মিস করেছে। উরুগুয়ের গোলরক্ষককে একা পেয়েও দুইবার গোল করতে ব্যর্থ হয়েছে কলম্বিয়া।

শেষ পর্যন্ত এক গোলে জয় নিয়েই ফাইনালে জায়গা করে নেয় তারা। এর ফলে ২৩ বছর পর কোপার ফাইনালে জায়গা করে নিল কলম্বিয়া। ২০০১ সালে ফাইনালে উঠে মেক্সিকোকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com