শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

আপত্তি তুলে নিলো যুক্তরাজ্য, গ্রেপ্তার হচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে
আপত্তি তুলে নিলো যুক্তরাজ্য, গ্রেপ্তার হচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে নিজেদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। এতে করে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানা জারির পথ সুগম হয়েছে। যুক্তরাজ্যের নতুন সরকার যে ইসরায়েলের প্রতি কঠোর অবস্থান নেবে- আপত্তি তুলে নেয়ার মাধ্যমে সেটিরও ধারণা পাওয়া গেছে।

যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট আজ (শুক্রবার) আপত্তি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, পরোয়ানা জারির ক্ষেত্রে আইসিসির এখতিয়ার থাকা নিয়ে তারা যে আপত্তি করেছিলেন সেটি তুলে নিচ্ছেন।

গাজায় বর্বরতা চালানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সহযোগী ইয়োহাভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। এছাড়া হামাসের তিন নেতার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারির আবেদন করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্য আপত্তি প্রত্যাহার করার অর্থ হলো আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করতে পারে। এতে করে যদি নেতানিয়াহু অন্য কোনো দেশে যান তাহলে তিনি গ্রেপ্তার হতে পারেন। তবে গত মে মাসে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক আইসিসির প্রসিকিউটর করিম খানের সমালোচনা করেন এবং জানান আদালতের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ জানাবেন তিনি।

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কেউই আইসিসির সদস্য নয়। তবে যুক্তরাজ্য এটির অংশ। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুক্তরাজ্যের উপর চাপ দিচ্ছিল তারা যেন আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে আপত্তি অব্যাহত রাখে। কিন্তু নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার চাপ উপেক্ষা করে আপত্তি তুলে নিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com