বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

মাদক নির্মূলে সোচ্চার ভৈরবের ছাত্র সমাজ, বিক্ষোভ ও মানববন্ধন

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে মাদক নির্মূলে সোচ্চার হয়ে উঠেছে ছাত্র ও যুব সমাজ। সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের ব্যানারে আজ সোমবার বিকাল ৫টায় শহরের পৌর কবরস্থানের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

এর আগে “এসো হাতে হাত ধরি, মাদকমুক্ত ভৈরব গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রতিবাদী শ্লোগানে মাদকের অভয়ারণ্য খ্যাত পঞ্চবটি পুকুড়পাড় এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা।

এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুব সমাজসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতি রাফিউজ্জামান, আরাফাত ভূইয়া, সিদরাতুল রশিদ পিয়াল মোহাম্মদ. মামুন, আজহারুল ইসলাম রিদম প্রমূখ। এ ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইয়ারফাত পাটোয়ারী, রিয়াদ ইসলাম, জাহিদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, অলিউল ইসলামসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী নেতা ও অসাধু পুলিশ কর্মকর্তাদের ছত্রছায়ায় মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত বন্দর নগরী ভৈরবকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে। বর্তমানে পৌর এলাকাসহ প্রতিটি ইউনিয়নের আনাচে কানাচে মাদকের সয়লাব। বক্তারা আরো বলেন, একটা শহরকে মাদক মুক্ত করতে ছাত্র ও যুব সমাজের ঐক্যতাই যথেষ্ট। আজ সাধারণ মানুষ জেগে উঠেছে। ভৈরবে দিন দিন ছুরি ছিনতাই বেড়েছে।

এর মূল কারণ মাদক। এছাড়াও পঞ্চাবটি এলাকার চিহ্নিত মাদককারবারি সুমি, সাদ্দাম, সোহাগ, রবিন ও রাজনসহ সকল মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতাদের হুশিয়ারী দিয়ে বক্তারা আরো বলেন, মাদক প্রতিরোধে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। যেকোনো প্রতিক’লতা শক্ত হাতে দমন করা হবে। সবশেষে ছাত্র ও যুবসমাজের এ মাদকবিরোধি আন্দোলন চলমান থাকবে বলেও জানান বক্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com