বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

শেখ হাসিনা চরিত্রে অভিনয় করবেন না অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে
শেখ হাসিনা চরিত্রে অভিনয় করবেন না অপু বিশ্বাস

মাত্র একশ টাকা পারিশ্রমিকে ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাস। সে সময় সিনেমাটিতে নায়িকা অপু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার বিষয়ে চুক্তিবদ্ধ হন। সম্প্রতি পরিস্থিতি পাল্টে যাওয়ার পর এই নায়িকা দাবী করেছেন তিনি অভিনয় করছেন না।

সিনেমায় চুক্তিবদ্ধের ঘটনা ঘটে চলতি বছরের জানুয়ারিতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা থাকলেও দেশের পরিবর্তিত পটভূমিতে এই নায়িকা দাবি করেছেন, অনেক আগেই ছবিটির চুক্তি থেকে সরে এসেছেন তিনি। এই মুহূর্তে এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

সেই সময় ছবির পরিচালক সালমান হায়দার বলেছিলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামমাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।

অপু বিশ্বাসও তখন বলেছিলেন, সিনেমাটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি, কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।

এখন অপু বিশ্বাস দাবি করছেন, চুক্তি হওয়ার এক মাসের মাথায়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরো আগেই আপনারা জানতে পারতেন।

তিনি বলেন, চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। সত্যি কথা, কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com