কিশোরগঞ্জের ভৈরব থানায় ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ এস আই কামাল বাসার বাদী হয়ে ভৈরব থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত নামা ১৫/২০ হাজার জনকে আসামি করা হয়।
উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পর ৫ ও ৬ আগষ্ট ভৈরব থানা ও হাইওয়ে থানায় কয়েক হাজার দুর্বৃত্তরা হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসময় হামলাকারীরা থানার অস্ত্র ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায় ।
হামলাকারীদের ভয়ে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা ছেড়ে পালিয়ে গেলে যে যেভাবে পেরেছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ করে অস্ত্র ও মালামাল লুট করে নিয়ে গেছে। হামলাকালে হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে এ লুটপাটের দৃশ্য।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম জানান, অজ্ঞাত নামা ১৫/২০ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে শীঘ্রই মাঠে নামবে পুলিশ। তিনি আরো বলেন, পরবর্তীতে কারো কাছে লুট হওয়া অস্ত্র বা মালামাল পাওয়া গেলে তাকে মামলার আসামি করা হবে।