বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ভৈরবে ট্রাকের ধাক্কায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যু, গুরুতর আহত ২জন

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে
ভৈরবে ট্রাকের ধাক্কায় এক মটরসাইকেল আরোহীর মৃত্যু, গুরুতর আহত ২জন

কিশোরগঞ্জের ভৈরবে মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সুফল আহমেদ (২০) নামে এক মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মটরসাইকেলে থাকা আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সুফল ভৈরবপুর উঃপাড়া বাসষ্ট্যান্ড এলাকার স্বপন মিয়ার ছেলে। আহতরা হলেন, ভৈরবপুর উঃপাড়া এলাকার বড় মিয়ার ছেলে মোহাম্মদ বণ্য (১৮) ও অপরজন পৌর শহরের গাছতলা ঘাট এলাকার মোঃ আতাউল্লাহ’র ছেলে মোঃ মুন্না মিয়া। আহত মুন্না কে আশংকাজনক অপস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বণ্য স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীণ রয়েছেন।

জানা যায়, ঘুরাফেরার উদ্দেশ্যে শুক্রবার দুপুরের পর পরই মটরসাইকেলে করে তিনবন্ধু কুলিয়ারচরে আসেন। ঘুরাফেরা শেষে বাড়ির ফেরার পথে বিকেল ৫টার দিকে তাদের মটর সাইকেলটি শম্ভুপর পাক্কারমাথা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজির সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলে তিন আরোহী গুরুতর আহত হন এবং ঘাতক ট্রাকচালক ও সিএনজিচালক নিজ নিজ গাড়িসমে পালিয়ে যান। পরে স্থানীয়রা তিন মটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন।

অতিরিক্ত গতি ও বেপরোয়া ওভারটেকিংয়ের কারণেই এ দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এবিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজু মিয়া বলেন, দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে সড়কে যানচলাচল স্বাভাবিক করি। ঘাতক ট্রাক ও সিএনজি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com