কিশোরগঞ্জের ভৈরবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিংয়ে তৎপর হয়ে উঠেছে স্থানীয় উপজেলা প্রশাসন। নিয়ম অনুযায়ী দোকানে সরকারি মূল্য তালিকা না রেখে অধিক মূল্যে পন্য বিক্রি ও অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে পাচঁ মুদি দোকানিকে ৯ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১টায় পৌর শহরের গাছতলাঘাট কাচা বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচলানা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ রেদওয়ান আহমেদ রাফি।
অভিযানে পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম ও থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন। এছাড়াও অভিযানে সচেতন ছাত্র সমাজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রেদওয়ান আহমেদ রাফি জানান, দোকানে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা না টানিয়ে কথিপয় অসাধু ব্যবসায়ীরা অধিক মূল্যে পন্য বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে গাছতলাঘাট কাচা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাচঁ প্রতিষ্ঠানকে অর্থদন্ড দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে ফুটপাত দখলকারি অসাধূ ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।