শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে নন্দন বেকারিকে অর্থদন্ড

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে
ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে নন্দন বেকারিকে অর্থদন্ড

কিশোরগঞ্জের ভৈরবে নন্দন ফুড প্রোডাক্টসকে আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল চারটায় পৌর শহরের নাটাল মোড় এলাকায় অবস্থিত নন্দন ফুড প্রোডাক্টস এর কারখানায় যৌথ অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন।

এসময় লাইসেন্স নবায়নকৃত না থাকায় এবং বেকারির অভন্তরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে প্রতিষ্ঠানটির মালিক ছগির আহমেদকে নগদ ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান আহমেদ রাফি।
অভিযানে নরসিংদী বিএসটিআই এর ফিল্ড সুপারভাইজার হাসিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে ভৈরব থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান আহমেদ রাফি জানান, সচেতনতামূলক ভাবে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। কারখানার অভ্যন্তরের পরিবেশ স্বাস্থ্যসম্মত না থাকায় এবং প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নকৃত না থাকায় অর্থদন্ড করা হয়। এছাড়াও স্থানীয় অন্যান্য খাবার তৈরির কারখানা গুলোতেও এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com