মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ভৈরবে ছাত্রদলের মানববন্ধন ও পথসভা

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও পথসভা করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার বেলা বারটায় ভৈরব উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সরকারি হাজী আসমত কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফ মোহাম্মদ ফরহাদ, পৌর ছাত্রদরের আহবায়ক হিসাম রহমান, হাজী আসমত কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শিব্বির আহমেদ হামি সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানান। ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও পথসভায় উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com