শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হোসেনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮০২ বার পড়া হয়েছে
হোসেনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি
কিশোরগঞ্জের হোসেনপুরে ৩৮ নং ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালমা ইয়াছমিন বাদী হয়ে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। 
অভিযোগ সুত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন শেষে অফিস কক্ষ তালাবদ্ধ করে শিক্ষকরা চলে যান। পরেরদিন  সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন গিয়ে দেখেন অফিসের তালা খোলা। অফিসের জিনিসপত্র এলোমেলো। পরে খোঁজ নিয়ে দেখা যায় একটি রাউটার ও সোলার প্যানেলের ব্যাটারি চুরি হয়েছে। যাদের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
উল্লেখ্য এর আগেও এ প্রাথমিক বিদ্যালয়ে পরপর দুবার টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছিল।
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com