রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

নওগাঁয় প্রতারণার মূলহোতা ওসমানকে গ্রেফতার ও পাওনা টাকা আদায়ের দাবিতে মানববন্ধন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫২ বার পড়া হয়েছে
নওগাঁয় প্রতারণার মূলহোতা ওসমানকে গ্রেফতার ও পাওনা টাকা আদায়ের দাবিতে মানববন্ধন

নওগাঁর মহাদেবপুর উপজেলার সবচেয়ে বড় ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিকের কাছ থেকে পাওনা টাকা আদায় ও প্রতারণার মূলহোতা ওসমানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও কৃষকরা।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী ব্যবসায়ী ও কৃষকরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বেলাল ট্রেডার্স  এর স্বত্বাধিকারী বেলাল হোসেন, মোল্লা ট্রেডার্সের সামিউল আলম, আতাউর রহমান, মিজ্নুর রহমান, মামুনুজ্জসহ ব্যবসায়ী ও কৃষকরা।

এ সময় তারা বলেন, ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিক ওসমান গনীর কাছে প্রায় ২৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষক ৩৫ কোটি টাকা পাওনা রয়েছেন। কিন্তু তিনি টাকা না দিয়ে লাপাত্তা হয়ে হঠাৎ করে নিজেকে দেউলিয়া দাবি করেছেন। অথচ রাজধানীসহ বিভিন্ন জায়গায় তার সম্পদের পাহাড় রয়েছে। তার বিরুদ্ধে একাধীক মামলার ওয়ারেন্ট থাকার পরও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। মিল পরিচালনা করছে। পাওনা টাকা না পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাই  অবিলম্বে মূলহোতা ওসমান সহ এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিয়ে পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন ভুক্তভোগী ব্যবসায়ী ও কৃষকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com