শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ষাট হাজার টাকা জরিমানা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে
হোসেনপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ষাট হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে মামুন মিয়া (৩২) নামের এক বালু ব্যবসায়ীকে ষাট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তিনি পাশ্ববর্তী গফরগাওঁ উপজেলার বহুতুলা গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সাহেবের চর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ-আল-সোহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় বালু ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ষাট হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com